পরিবেশ

বায়ুদূষণে ঢাকা বিশ্বে পঞ্চম, দিল্লির বায়ু বিপজ্জনক

বায়ুদূষণের শীর্ষে রয়েছে আজ ভারতের দিল্লি। অন্যদিকে, দূষণ মাত্রার দিক থেকে ঢাকার অবস্থান পঞ্চম। সোমবার (১৩ নভেম্বর) সকাল ৮টা ৫৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ৪২০ অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির স্কোর ২৮৫ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ এবং চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।

অন্যদিকে, রাজধানীর ঢাকার স্কোর ১৯০ অর্থাৎ রাজধানীর বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

আইএ/ ১৩ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language