পরিবেশ

শৈত্যপ্রবাহ নিয়ে যা বললো আবহাওয়া অফিস

ঢাকা, ১৭ ডিসেম্বর- দেশে শীত জেঁকে বসতে শুরু করেছে। তাপমাত্র কমার পাশাপাশি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এ ছাড়া আগামী দু’দিন দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলে তাপমাত্রা কমে যেতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশেপাশের এলাকা পর্যন্ত অবস্থান করছে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকাল থেকে শেষ রাত পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, আগামীকাল অথবা পরশু তাপমাত্রা বেশ কিছুটা কমে যাবে। এতে দেশের একটি বড় অংশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আরও পড়ুন- ২০৩০ সালে রিজার্ভ ৫০ বিলিয়ন ডলারে নিয়ে যাবো: অর্থমন্ত্রী

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১২ দশমিক ৫। এই হিসাবে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। এদিকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা গতকাল ১৭ দশমিক ৫, আজ তা কমে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ১৭ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language