ব্যবসা

শ্রীলঙ্কার সঙ্গে লেনদেন না করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

ঢাকা, ২৭ অক্টোবর – শ্রীলঙ্কার সঙ্গে আকু পেমেন্ট সংক্রান্ত কোনো ধরনের লেনদেন না করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, গত ১৪ই অক্টোবর থেকে অর্থনৈতিক সংকটের কারণে সেন্ট্রাল ব্যাংক অফ শ্রীলঙ্কা (সিবিএসএল) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) পেমেন্ট বন্ধ রেখেছে। তাই বাংলাদেশে কার্যরত সকল এডি শাখাকে শ্রীলঙ্কার সঙ্গে কোনো ধরনের লেনদেন না করার নির্দেশ দেয়া হলো।

এর আগে শ্রীলঙ্কা ৩ মাসের মধ্যে ফেরত দেয়ার শর্তে গত বছর মে মাসে বাংলাদেশের কাছ থেকে ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলার ঋণ নিয়েছিল। কিন্তু দেশটিতে অর্থনৈতিক সংকট দেখা দিলে চলতি বছর মে মাসে ঋণ পরিশোধে আরও এক বছর সময় বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাংক।

সূত্র: মানবজমিন
এম ইউ/২৭ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language