জাতীয়
Trending

বাংলাদেশের প্রধানমন্ত্রী অবসরে সেলাই, মাছ ধরেন ও রান্না করেন

ঢাকা, ২১ নভেম্বর- ফেসবুকে ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটো ছবি। একটিতে মাছ শিকারের পর বরশি হাতে প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে। আর অন্য ছবিতে দেখা যাচ্ছে তিনি সেলাই করছেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান তার ফেরিফাইড ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করেছেন।

আজ শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ওই ছবি দুটো পোস্ট করা হয়।

সেখানে তিনি লিখেছেন ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন পরিপূর্ণ মানুষ।’

ওই পোস্টে তিনি আরও লিখেছেন, ‘প্রধানমন্ত্রী সফলভাবে ১৭ কোটি বাংলাদেশির ভাগ্য পরিবর্তন করেছেন। ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিমকে আশ্রয় দিয়েছেন। এত কিছুর মাঝেও তিনি তার অবসর সময়টা রান্না, মাছ ধরা আর সেলাই করে উপভোগ করেন।’

আডি/ ২১ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language