ইউরোপ

৩ ছেলেকেই ইউক্রেন যুদ্ধে পাঠালেন চেচেন নেতা কাদিরভ

গ্রোজনি, ১৯ অক্টোবর – দুই সপ্তাহ আগে চেচেন নেতা রমজান কাদিরভ তার তিন অপ্রাপ্তবয়স্ক ছেলেকে ইউক্রেনের ফ্রন্টলাইনের ‘সবচেয়ে কঠিন’ অংশে লড়াই করার জন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে অনুযায়ী তার তিন কিশোর ছেলেকে এবার দেখা গেল ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানে যোগ দিতে।

সোমবার টেলিগ্রাম চ্যানেলে মারিউপোলে তার ছেলেদের যুদ্ধে যোগদানের একটি ভিডিও ফুটেজ শেয়ার করেন কাদিরভ।

ফুটেজটি চেচনিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সম্প্রচার করা হয়েছিল, যেখানে কাদিরভের কন্যা, চেচেন সংস্কৃতিমন্ত্রী আইশাত কাদিরোভাকে স্থানীয় রাশিয়ান নেতাদের সঙ্গে দেখা গেছে।

যদিও কাদিরভ টেলিগ্রামে গর্ব করে বলেছিলেন, তার ছেলে ১৬ বছরের আখমত, ১৫ বছরের এলি এবং ১৪ বছর বয়সি অ্যাডাম অবশেষে ‘গানপাউডারে গন্ধ নিতে’ গেছে। ফুটেজে দেখা গেছে যে, তারা ভারি সশস্ত্র নিরাপত্তা দ্বারা বেষ্টিত।

নিজের ছেলেদের দোনেৎস্ক পিপলস রিপাবলিকে যুদ্ধে পাঠিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্রাদিমির প্রতি আনুগত্য ও সংকল্প আবারও প্রমাণ করলেন চেচেন নেতা কাদিরভ।

সূত্র: যুগান্তর
এম ইউ/১৯ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language