ইউরোপ

অধিকৃত চার অঞ্চলও পরমাণু সুরক্ষায় থাকবে

মস্কো, ১৮ অক্টোবর – ইউক্রেন থেকে দখল করা চার অঞ্চলও পরমাণু সুরক্ষার আওতায় থাকবে বলে জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার ক্রেমলিন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এই অঞ্চগুলো রুশ ফেডারেশনের অবিচ্ছেদ্য অংশ এবং তারা সুরক্ষিত। তারা সবাই রাশিয়ার বাকি অংশের মতো সমান সুরক্ষা পাবে।’

গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের জাপোরিঝঝিয়া, খেরসন, দোনেৎস্ক ও লুহানস্ক এই চারটি অঞ্চলকে বিতর্কিত গণভোটের ফলাফলের ভিত্তিতে রাশিয়ার অন্তর্ভুক্ত হিসেবে ঘোষণা করেন।

সাথে পুতিন হুঁশিয়ারিও দেন, এই ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: বিডি-প্রতিদিন
এম ইউ/১৮ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language