দক্ষিণ এশিয়া

প্রেমিকাসহ স্বামীকে জুতাপেটা করলেন স্ত্রী

নয়াদিল্লী, ১৪ অক্টোবর – ঠিক যেন সিনেমার দৃশ্য! পরকীয়া প্রেমিকার সঙ্গে শপিংয়ে গেছেন স্বামী। আর তা দেখে ক্ষেপে গিয়ে মারধর শুরু করেছেন স্ত্রী। সঙ্গে যোগ দিয়েছেন তার আত্মীয়রাও। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে ভারতের গজিয়াবাদে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, স্বামীর সঙ্গে ঝগড়া করে কয়েকদিন থেকে বাবার বাড়ি গিয়ে থাকছিলেন স্ত্রী। গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) করবা চৌথ উপলক্ষে মায়ের সঙ্গে গজিয়াবাদ মার্কেটে শপিংয়ে যান তিনি।

সেখানে গিয়ে দেখতে পান, তার স্বামী আরেক নারীকে নিয়ে কেনাকাটা করতে গেছেন। আর তা দেখেই বেজায় ক্ষেপে যান স্ত্রী। স্বামীর জামার কলার ধরে রীতিমতো মারধর শুরু করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এ ঘটনার ভিডিও। এতে দেখা যায়, কয়েকজন আত্মীয় বা বন্ধুর সঙ্গে স্বামীকে ধরে পেটাচ্ছেন এক নারী। একপর্যায়ে সেই প্রেমিকা প্রেমিককে উদ্ধার করতে গেলে মারধরের শিকার হন তিনিও।

এসময় আশপাশে প্রচুর লোকের ভিড় জমে যায়। দোকানদারকে বারবার চিৎকার করে বলতে শোনা যায়, ‘বাহার, বাহার’। অর্থাৎ, যা করার বাইরে গিয়ে করুন।

জানা গেছে, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন সেই স্ত্রী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

‘করবা চৌথ’ মূলত উত্তর ও উত্তর পশ্চিম ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের একটি উৎসব। এদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত ব্রত পালন করা স্ত্রীরা কিছু খান না। এমনকি, পানিপানও নিষিদ্ধ। সন্ধ্যায় শুরু হয় আসল উৎসব। গয়না আর নতুন পোশাকে সেজে, মেহেন্দিতে হাত রাঙিয়ে, এক জায়গায় জড়ো হন সবাই। আকাশে চতুর্থীর চাঁদ দেখা গেলে তা চালুনির মধ্যে দিয়ে দেখতে হয়। সঙ্গে থাকে প্রদীপ। এসময় স্বামীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন স্ত্রী।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১৪ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language