ইউরোপ

রাজা চার্লসের রাজ্যাভিষেক আগামী ৬ মে

লন্ডন, ১২ অক্টোবর – ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ৬ মে। আর রাজা হিসেবে তার রাজত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হবে জুন মাসে।

মঙ্গলবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে বাকিংহাম প্যালেসের কর্মকর্তারা এসব তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, অভিষেক অনুষ্ঠানটি লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে করা হবে। অন্যান্য বারের তুলনায় আধুনিক ধাঁচে করা হবে এবারের অভিষেক অনুষ্ঠান।

অনুষ্ঠান পরিচালনা করবেন আর্চবিশপ অব ক্যান্টারবারি। এদিন আর্চবিশপ তার মাথায় খাঁটি সোনার মুকুট পরিয়ে দেবেন। পরে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে রাজা তৃতীয় চার্লস নতুন দায়িত্বের প্রতীক হিসেবে রাজদণ্ড গ্রহণ করবেন।

মূলত অভিষেক অনুষ্ঠান হলো- রাজা হিসেবে চার্লসের দায়িত্ব নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকী ধাপ। রাজ্যাভিষেক অনুষ্ঠানেই তিনি আনুষ্ঠানিকভাবে মুকুট পরবেন। তবে এর জন্য প্রস্তুতি নিতে হয়, তাই গত মাসে রাজা হিসেবে সিংহাসনে বসলেও এ অভিষেক অনুষ্ঠান হয়নি।

মায়ের মৃত্যুর পর গত সেপ্টেম্বরে ব্রিটেনের নতুন রাজা হন চার্লস। ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ম অনুযায়ী, রানির মৃত্যুর পর স্বয়ংক্রিয়ভাবে ও কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই রাজার পদবি পান সাবেক এ প্রিন্স অব ওয়েলস।

নতুন এ ব্রিটিশ রাজা একই সঙ্গে ১৪টি কমনওয়েলথ দেশেরও রাজা। ৭৪ বছর বয়সে রাজ্যাভিষেকের সময় চার্লস ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বয়স্ক রাজা হয়ে উঠবেন।

সূত্র: জাগোনিউজ
আইএ/ ১২ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language