আইন-আদালতজাতীয়

ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মী কারাগারে

ঢাকা, ০৮ অক্টোবর – বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মারামারির ঘটনায় ছাত্রলীগের করা পৃথক দুই মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম এ আদেশ দেন। ১১ অক্টোবর ছাত্র অধিকারের ২৪ নেতাকর্মীর জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত। আদালতের সরকারি কৌঁসুলি হেমায়েত উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিপক্ষের আইনজীবী মোজাহিদুল ইসলাম আদালতে বলেন, গ্রেপ্তার নেতাকর্মীদের কয়েকজন অসুস্থ। তাদের চিকিৎসা দেওয়ার জন্য আবেদন জানানো হলে আদালত কারাবিধি অনুযায়ী তাদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে, শাহবাগ থানার পুলিশের পক্ষ থেকে ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মারামারির ছাত্রলীগের দুই নেতা বাদী হয়ে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করেন।

এজাহারে ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে রাজু ভাস্কর্যের সামনে তাদের ওপর হামলা ও চিকিৎসা গ্রহণ করতে গেলে সেখানেও তাদের ওপর হামলার অভিযোগ করেন।

সূত্র: আমাদের সময়
এম ইউ/০৮ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language