উত্তর আমেরিকা

মৃত আইনপ্রণেতাকে খুঁজছিলেন বাইডেন!

ওয়াশিংটন, ২৯ সেপ্টেম্বর – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার একটি খাদ্য নিরাপত্তা অনুষ্ঠানে অংশ নেন।

এই অনুষ্ঠানে রিপাবলিকান আইনপ্রণেতা জ্যাকি আলোরস্কিকে নাম ধরে খুঁজছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।

কিন্তু জ্যাকি আলোরস্কি নামের এই নারী আইনপ্রণেতা গত ৩ আগস্ট গাড়ি দুর্ঘটনায় মারা যান।

বাইডেন খাদ্য নিরাপত্তার যে অনুষ্ঠানটিতে যোগ দিয়েছিলেন সেটি আয়োজনে বড় অবদান রেখেছিলেন জ্যাকি। কিন্তু অনুষ্ঠানটি হওয়ার আগেই দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

এটি আয়োজনে সহায়তা করায় জ্যাকিকে ধন্যবাদ দেওয়ার জন্য খুঁজতে থাকেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, জ্যাকি তুমি কি এখানে আছো? জ্যাকি কোথায়? আমি মনে করেছিলাম সে এখানে আছে।

বাইডেন এমন ভাবে বলছিলেন যেন জ্যাকি বেঁচে আছে এবং এই অনুষ্ঠানে যোগ দিয়েছে।

গত ৩ আগস্ট জ্যাকি যখন গাড়ি দুর্ঘটনায় নিহত হন তখন প্রেসিডেন্ট বাইডেন তার মৃত্যুকে দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিলেন।

এদিকে আগের কথা ভুলে গিয়ে মৃত আইনপ্রণেতাকে খোঁজার ব্যাপারে হোয়াইট হাউজের বক্তব্য চাইলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৯ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language