ইউরোপ

রাশিয়ার তেল কেনায় চীনকে হটিয়ে শীর্ষে ভারত

মস্কো, ০২ সেপ্টেম্বর – এক সময় রাশিয়ার তেলের বাজারে আধিপত্য বিস্তারকারী চীনকে হটিয়ে দিয়েছে ভারত। ইউক্রেনে আগ্রাসনের ফলে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বাণিজ্য নিষেধাজ্ঞার সুযোগে মস্কোর কাছ থেকে রেকর্ড পরিমাণ তেল কিনেছে দিল্লি।

ব্যবসায়ী এবং জাহাজী প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, ইএসপিও নামে পরিচিত রাশিয়ার অপরিশোধিত তেল বহন করা ছয়টি জাহাজ আগস্টে ভারতের তেল শোধনাগারের দিকে রওনা হয়েছিল। রাশিয়ার তেলের দাম কমিয়ে দেওয়ার পর থেকে এটি ভারতের আমদানি করা কার্গোর সর্বোচ্চ সংখ্যা, যা মাসিক চালানের প্রায় এক-পঞ্চমাংশ।

ভর্টেক্সা লিমিটেডের বিশ্লেষক এমা লি বলেন, ‘বহু বছর ধরে বৈচিত্র্যে অপ্রিয় ভারতের জন্য অপরিশোধিত ইএসপিও এখন স্থির প্রবাহে পরিণত হচ্ছে। ভারতে এই রপ্তানি পণ্য পৌঁছাতে দীর্ঘ সময় লাগলেও যতদিন দাম আকর্ষণীয় থাকবে এবং বাণিজ্য নিষেধাজ্ঞা থাকবে ততদিন তারা এটি চালিয়ে যাবে।’

ইউক্রেনে হামলার পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ভারত রাশিয়ার তেলের প্রধান ক্রেতা হিসাবে আবির্ভূত হয়েছে। ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্র আগে যে লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনতো, ভারত এখন হ্রাসকৃত মূল্যে সেই তেল সংগ্রহ করেছে। ইপেসোর অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের তেলের গ্রেডের তুলনায় স্বস্তা। সম্প্রতি চীনের সিনোপেক রাশিয়ার কাছ থেকে যে পরিমাণ তেল কম কিনেছে ভারত দ্রুত তা সংগ্রহ করে ফেলেছে সাশ্রয়ী মূল্যে।

সূত্র: রাইজিংবিডি
এম ইউ/০২ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language