জাতীয়

প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল করোনায় আক্রান্ত

ঢাকা, ১৫ নভেম্বর- প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গাজীপুর-২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। শনিবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। রোববার (১৫ নভেম্বর) তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

সংসদ মেডিকেল সেন্টারের ডা. মো. জাহিদ বলেন, গতকাল যাদের নমুনা নেয়া হয়েছে তাদের মধ্যে শুধু একজন এমপি করোনা পজেটিভ। তবে সংসদের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে। আজ মুঠোফোনে (এসএমএস) বার্তা পাঠিয়ে তাদেরকে বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে সংসদের প্রথম বিশেষ অধিবেশন শুরু হয় ৮ নভেম্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই অধিবেশনে এখন বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা চলছে। আজ এ আলোচনা শেষ হওয়ার কথা রয়েছে।

এই অধিবেশন উপলক্ষে নমুনা নেয়ার পর অত্যন্ত ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সূত্র: পূর্বপশ্চিমবিডি

আর/০৮:১৪/১৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language