ব্যবসা

দুই দিনের ব্যবধানে ফের বাড়লো স্বর্ণের দাম

ঢাকা, ২৮ জুলাই – দেশের বাজারে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়া‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভা‌লো মা‌নের স্বর্ণের দাম ভরিতে বাড়া‌নো হ‌য়ে‌ছে ২ হাজার ৭৪১ টাকা। ফ‌লে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি স্বর্ণের দাম বে‌ড়ে দাঁড়াবে ৮১ হাজার ২৯৮ টাকা। যা এতদিন ছিল ৭৮ হাজার ৫৫৭ টাকা।

এর আগে গত মঙ্গলবার (২৬ জুলাই) স্বর্ণের দাম বাড়ায় যা বুধবার (২৭ জুলাই) থেকে কার্যকর হয়। ওইদিন ভরিতে বাড়া‌নো হ‌য়ে‌ছে ১ হাজার ৩৪১ টাকা।

শুক্রবার (২৯ জুলাই) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা করা হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২৮ জুলাই ২০২২


Back to top button
🌐 Read in Your Language