দক্ষিণ এশিয়া

আফগানিস্তানে ফের ভূমিকম্প, নিহত ৫

কাবুল, ২৪ জুন – মাত্র দুদিন আগে আফগানিস্তানের যে এলাকায় শক্তিশালী ভূমিকম্পে হাজারখানেক লোক প্রাণ হারিয়েছিলেন, ঠিক সেই এলাকার কাছেই আবারও ভূকম্পন আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত পাঁচ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন এক জ্যেষ্ঠ আফগান কর্মকর্তা। খবর রয়টার্সের।

শুক্রবার (২৪ জুন) আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানিয়েছেন, সকালে পূর্ব আফগানিস্তানের পাকতিকা প্রদেশের গায়ান জেলায় আবারও ভূমিকম্প হয়েছে। প্রাথমিকভাবে এতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৪ জুন ২০২২


Back to top button
🌐 Read in Your Language