ঠাকুরগাঁও

দুজনের পায়ুপথ থেকে বেরিয়ে এল ১৩১০ ইয়াবা

ঠাকুরগাঁও, ৯ নভেম্বর- ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তাদের পায়ুপথ দিয়ে বের করা হয়েছে ১৩১০ পিস ইয়াবা। খবর ইউএনবি’র।

এ ঘটনায় সোমবার দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এর আগে, রবিবার রাতে পৌর শহরের চৌধুরী ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি দক্ষিণছড়ী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে সালাম ওরফে কালাম (৩৫) ও রানীশংকৈল উপজেলার কাজীরহাট গ্রামের রমজান আলীর ছেলে হারুন অর রশিদ (৩৫)।

ডিবি পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে তারা রংপুরের দিক হতে আসা বেস্ট ওয়ান এন্টারপ্রাইজ বাসের দুই যাত্রীকে আটক করে সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে হারুনের পায়ুপথ হতে কনডম দিয়ে মোড়ানো ও কালো স্কচটেপের ভেতর দুটি প্যাকেট হতে ৮১০ পিস এবং কালামের পায়ুপথ থেকে একই কায়দায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আর/০৮:১৪/৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language