ইউরোপ

খারকিভে ‘জিতেছে’ ইউক্রেন

কিয়েভ, ১৪ মে – দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইওডব্লিউ) বলছে, খারকিভ অঞ্চলে ইউক্রেন ‘জয় পেয়েছে’ বলে মনে হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

সংস্থাটি বলছে, মনে হচ্ছে খারকিভ অঞ্চলে ইউক্রেন ‘জয় পেয়েছে’। যেসব তথ্যপ্রমাণ মিলেছে তাতে মনে হচ্ছে, সম্ভবত রাশিয়া শহরের আশপাশ থেকে সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়ার ‘সিদ্ধান্ত’ নিয়েছে। শক্তিবৃদ্ধির সুযোগের অভাব ও ইউক্রেনীয়দের পাল্টা হামলার শক্তির কারণেই মূলত মস্কো সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বলে মনে হচ্ছে।

যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নিজেদের মূল্যায়নে সংস্থাটি বলছে, মনে হচ্ছে রাশিয়া ধীরে ধীরে সেনাদের সরিয়ে নিচ্ছে। তাদের কার্যক্রমে এটি স্পষ্ট যে, তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে রুশ সেনাদের ঘরে ফিরিয়ে আনা।

যুদ্ধের ৮০তম দিনে সংস্থাটি জানায়, রাশিয়ার সেনারা ইজয়ুম থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেও খুব বেশি সাফল্য পায়নি। দেশটির সেনারা সেভারোদোনেৎস্ক ও লিসিচানস্ককে উত্তর ও দক্ষিণ দিক থেকে ঘিরে রাখার দিকে মনোযোগ দিচ্ছে।

এদিকে ইউক্রেন স্ন্যাক আইল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করে। এর পর থেকে দেশটির উত্তর পূর্বাঞ্চলের শহর খারকিভে ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। যুদ্ধের শুরু থেকেই এ শহরের নিয়ন্ত্রণ নিতে চেয়েছে মস্কো।

কিন্তু দুই মাস হয়ে গেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে রাশিয়া। আর এখন মার্কিন থিংক ট্যাংক বলছে, রুশ সেনারা তাদের পরিকল্পনা বাদ দিয়েছে।

সূত্র: সমকাল
এম ইউ/১৪ মে ২০২২


Back to top button
🌐 Read in Your Language