মধ্যপ্রাচ্য

হঠাৎ হাসপাতালে সৌদি বাদশাহ

রিয়াদ, ০৮ মে – সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৭ মে) জেদ্দার একটি হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি ভর্তি হন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা রোববার (৮ মে) এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে বাদশা সালমান বিন আবদুল আজিজকে।

তবে এতে বিস্তারিত কিছু বলা হয়নি।

বাদশাহ সালমান ইসলামের পবিত্র স্থানগুলোর সংরক্ষণকারী, ক্রাউন প্রিন্স এবং ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে দেড় থেকে দুই বছর দায়িত্ব পালন করেন। এরপর ২০১৫ সালে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটির শাসক হন তিনি।

৮৬ বছর বয়সী বাদশা সালমান বিন আবদুল আজিজ ২০২০ সালে পিত্তথলির অস্ত্রোপচার করেছিলেন এবং মার্চ মাসে তার হার্টের পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপন করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে বাদশা সালমান হাসপাতালে ভর্তি হয়েছেন।

সূত্র : জাগো নিউজ
এম এস, ০৮ মে


Back to top button
🌐 Read in Your Language