এশিয়া

ইন্দোনেশিয়া সফরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

টোকিও, ২৯ এপ্রিল – ইউক্রেনে রুশ আগ্রাসনের আরও জোরালো প্রতিক্রিয়া জানাতে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে এ বিষয়ে আরও বেশি ঐক্যবদ্ধ করার চেষ্টা হিসেবে ইন্দোনেশিয়ায় যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কাশিদা। শুক্রবার তিনি ইন্দোনেশিয়ার পথে রওয়ানা হন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়া জি-২০ এর বর্তমান সভাপতি। অপরদিকে জাপান ওই অঞ্চল থেকে জি৭-এর একমাত্র অঞ্চলিক সদস্য দেশ।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ দেশই ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে সিঙ্গাপুর ছাড়া আর কোনো দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেনি।

চলতি বছরের শেষ দিকে ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। বিশ্লেষকরা বলেছেন, পুতিন নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২৯ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language