দক্ষিণ এশিয়া

বাইডেন-কমলাকে ভারতের প্রধানমন্ত্রীর অভিনন্দন

নয়াদিল্লি, ৮ নভেম্বর- যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে উচ্ছ্বসিত অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের সঙ্গে একত্রে কাজ করে দেশ দুটির সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন তিনি।

স্থানীয় সময় শনিবার রাতে বাইডেনের জয় নিশ্চিত হওয়ার কয়েক ঘণ্টা পর তাকে অভিনন্দন জানিয়ে টুইট করেন মোদি। তাতে লিখেছেন- “অসাধারণ জয়ের জন্য অভিনন্দন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভারত-আমেরিকা সম্পর্ক মজবুত করতে আপনার অবদান ছিল খুব গুরুত্বপূর্ণ ও মূল্যবান ছিল। সেই সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আশায় একসঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি।”

ভারতীয় বংশোদ্ভূত মায়ের সন্তান কমলা হ্যারিস ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়া তাকে অভিনন্দন জানিয়ে আলাদা টুইট করেছেন মোদি। কমলার এই অর্জনকে আমেরিকার ভারতীয় বংশোদ্ভূতদের গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন এই বিজেপি নেতা।

কমলাকে অভিনন্দন জানিয়ে মোদি লিখেছেন- “আন্তরিক অভিনন্দন কমলা হ্যারিস! আপনার এই সাফল্য দৃষ্টান্তমূলক। এটা সব ভারতীয়-আমেরিকানদের জন্যও গর্বের বিষয়। আমি আত্মবিশ্বাসী যে, আপনার সমর্থন ও নেতৃত্বে ভারত-আমেরিকার প্রাণবন্ত সম্পর্ক আরও দৃঢ় হবে।”

বাইডেন-হ্যারিসের জয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোসহ অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা।

সূত্র : দেশ রুপান্তর

আর/০৮:১৪/৮ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language