ইউরোপউত্তর আমেরিকা

রাশিয়ার ‘গোপন ফার্স্ট লেডির’ ওপর নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ২৬ এপ্রিল – রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথিত বান্ধবী আলিনা কাবায়েভা পশ্চিমা বিশ্বে রাশিয়ার ‘গোপন ফার্স্ট লেডি’ হিসেবে পরিচিত। অলিম্পিকে স্বর্ণজয়ী ৩৮ বছর বয়সী সাবেক এই জিমন্যাস্টের ওপরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে হোয়াইট হাউস।

পুতিনের কথিত বান্ধবীর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি যুক্তরাষ্ট্র ইচ্ছা করেই স্থগিত রেখেছে, এমন অভিযোগ গতকাল সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে অস্বীকার করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি। খবর বিবিসির।

হোয়াইট হাউস সেক্রেটারি বলেন, ‘অবশ্য আমরা ইতিমধ্যেই প্রেসিডেন্ট পুতিন, তার দুই মেয়ে ও ঘনিষ্ঠ বন্ধুদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি। আরও নিষেধাজ্ঞার বিষয়টির পর্যালোচনা অব্যাহত রাখব।’

নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে পুতিন খুবই গোপনীয়তা বজায় রাখেন। রাশিয়ার ‘গোপন ফার্স্ট লেডির’ সঙ্গে সম্পর্কের বিষয়টি কখনও স্বীকার করেননি তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর পর থেকে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তাদের মিত্র দেশগুলো।

সূত্র : সমকাল
এম এস, ২৬ এপ্রিল


Back to top button
🌐 Read in Your Language