উত্তর আমেরিকা

ক্যালিফোর্নিয়ায় সড়কে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

স্যাক্রামেন্টো, ০৩ এপ্রিল – যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে ৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। রোববার (৩ এপ্রিল) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্যাক্রামেন্টোর পুলিশ এক টুইট বার্তায় জানায়, নির্বিচারে গুলির ঘটনায় মোট ১৫ জন আহত হয়েছেন। তবে তাদের মধ্যে ছয়জন নিহত হয়েছেন।

স্যাক্রামেন্টো পুলিশের মুখপাত্র সার্জেন্ট জ্যাক ইটন বলেন, শহরের ১০ম ও জে রোডে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে ক্যালিফোর্নিয়ার এ শহরটির পুলিশ বিভাগ জানায়, এরই মধ্যে কয়েকটি রোড বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া যারা আহত হয়েছেন তাদের অবস্থাও জানা যায়নি।

স্যাক্রামেন্টোর পুলিশ প্রধান বলেন, যেখানে এ ঘটনা ঘটেছে সেখানে পুলিশ কর্মকর্তারা ছিলেন। তারা গুলির শব্দ শুনেছেন। আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া শুরু হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/০৩ এপ্রিল ২০২২


Back to top button
🌐 Read in Your Language