ইউরোপ

জেলেনস্কির দাবি, টার্নিং পয়েন্টে ইউক্রেন

কিয়েভ, ৩১ মার্চ – ইউক্রেন এখন টার্নিং পয়েন্টে রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় জেলেনস্কি বলেন, আমাদের সমর্থনকারী দেশগুলোর তৎপরতার কারণে কিয়েভ থেকে রাশিয়া তথাকথিত সেনা প্রত্যাহারের দাবি করেছে।

তিনি রাশিয়ার প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা কাউকে বিশ্বাস করি না। কোনো সুন্দর কথায় আমাদের বিশ্বাস নেই।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি খুবই গুরুত্ববহ। আমরা কোনো কিছুই কাউকে দেব না। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা কেবল কথার কথা। এর কোনো কার্যকারিতা নেই।

তিনি জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যুদ্ধবিমান, গোলাসহ অন্যান্য অস্ত্র নেয়ার অধিকার রয়েছে ইউক্রেনের।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ৩১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language