এশিয়া
চীনের বিধ্বস্ত সেই বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার

বেইজিং, ২৩ মার্চ – চীনের গুয়াংজি প্রদেশে ১৩২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের দুটি ব্ল্যাকবক্সের একটি উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ মার্চ) ব্ল্যাকবক্সটি উদ্ধার করা হয়। চীনা বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর থেকে বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারে জোর তৎপরতা শুরু হলেও বৃষ্টির কারণে তা বিঘ্নিত হয় পরে বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের এক কর্মকর্তা একটি ব্ল্যাক বক্সের সন্ধান পাওয়ার কথা জানান। আরেকটি উদ্ধারে চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২১ মার্চ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশের রাজধানী শহর কুনমিং থেকে গুয়াংডং প্রদেশের রাজধানী গুয়াংজোতে যাচ্ছিল।
সূত্র : আরটিভি
এম এস, ২৩ মার্চ









