এশিয়া

বিধ্বস্ত বিমানটির সবাই নিহতের আশঙ্কা, তদন্তের নির্দেশ শি জিনপিংয়ের

বেইজিং, ২১ মার্চ – চীনের ইস্টার্ন এয়ারলাইনসের একটি প্লেন ১৩২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে বেশ কয়েক ঘণ্টা হয়ে গেছে; এখনও হতাহত সংখ্যা অজ্ঞাত। দুর্ঘটনাস্থলে বড় অগ্নিকুণ্ডলী দেখা যায়। কয়েকশ’ উদ্ধারকর্মী কাজ করছেন। কিন্তু এখনও পর্যন্ত এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

এ অবস্থায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করুন। পাশাপাশি দুর্ঘটনার কারণ বের করুন। খবর সিএনএনের

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দুর্ঘটনার পরে তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট শি জিনপিং দেশের জরুরি সেবাগুলোকে অবিলম্বে তাদের কার্যক্রম পরিচালনা করতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করার জন্যও নির্দেশ দেন।

স্থানীয় সময় সোমবার বেলা ১টায় কুনমিং ছেড়ে আসার পর প্লেনটি তার নির্ধারিত গন্তব্য গুয়ানঝোউতে পৌঁছাতে পারেনি। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এটি বিধ্বস্ত হয়।

সিসিটিভি জানায়, গুয়ানসি অঞ্চলের উঝোউ শহরের প্রত্যন্ত অঞ্চলে বোয়িং-৭৩৭ প্লেনটি বিধ্বস্ত হয়। এতে ১২৩ জন যাত্রী ও নয়জন ক্রু ছিলেন।

সূত্র: সমকাল
এম ইউ/২১ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language