মিশিগানেও জয় পেলেন বাইডেন

ওয়াশিংটন, ৫ নভেম্বর- প্রতিক্রিয়ায় বাইডেন জানান, এটা পরিষ্কার যে তিনি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় রাজ্যগুলোতে জয় পাচ্ছেন
মিশিগান অঙ্গরাজ্যে জো বাইডেন বিজয়ী হয়েছেন। ইলেক্টোরাল কলেজের ১৬টি ভোট পেয়েছেন তিনি। খবর বিবিসি।
এক প্রতিক্রিয়ায় বাইডেন জানান, এটা পরিষ্কার যে তিনি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় রাজ্যগুলোতে জয় পাচ্ছেন। যদিও মূল ফলাফল এখনো আসেনি।
এ দিকে জর্জিয়া, পেনসিলভানিয়া, উইসকনসিন ও মিশিগানে ভোট গণনা বন্ধে মামলা করেছে ট্রাম্প শিবির।
পেনসিলভানিয়া রাজ্যে লাখ লাখ পোস্টাল ভোট গণনা করা হবে স্থানীয় সময় বুধবার সারা রাত জুড়ে, তাই চূড়ান্ত ফল আজ প্রকাশ করা নাও হতে পারে। অ্যারিজোনা রাজ্য জানিয়েছে যে আজ চূড়ান্ত ফল ঘোষণা করা হবে না।
মার্কিন নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়েছেন বলে দাবি করেছেন জো বাইডেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত বাইডেনের পাওয়া ভোট প্রায় সাড়ে ৭ কোটি ৫ লাখ। এর আগে সবচেয়ে বেশি ভোট পাওয়ার রেকর্ড ছিল বারাক ওবামা’র, যিনি ২০০৮ সালে ৬ কোটি ৯৫ লাখ ভোট পেয়েছিলেন।
ডোনাল্ড ট্রাম্প ২৩ টি অঙ্গরাজ্যে জয় পাবেন বলে পূর্বাভাস। এর মধ্যে রয়েছে টেক্সাস, ওহাইও এবং ফ্লোরিডা।
প্রেসিডেন্ট ট্রাম্প, প্রতারণার অভিযোগ এনেছেন, যদিও কোন প্রমাণ দেননি, তিনি বলেছেন তিনি সুপ্রিম কোর্টে যাবেন।
বাইডেন প্রচারণা শিবির বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ‘আপত্তিকর’ এবং তারা আরও বলছে ‘গণনা বন্ধ হবে না’।
যুক্তরাষ্ট্রের অধিকাংশ জায়গায় শান্তিপূর্ণ পরিস্থিতি থাকলেও মিশিগানের ডেট্রয়েটে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের প্রার্থীদেরই আদালত কক্ষে ঢুকতে দেওয়া হয়নি।
পঞ্চাশটি অঙ্গরাজ্যের বেশির ভাগ ফলাফলে দেখা গেছে ৪৭৮টি ইলেক্টোরালের মধ্যে ২৬৪টি গেছে বাইডেনের ঘরে, ২১৪টি পেয়েছেন ট্রাম্প।
৫৩৮টি ইলেক্টোরাল কলেজের মধ্যে লড়াই চলছে বাইডেন-ট্রাম্পের। জয় পেতে দরকার দুই-তৃতীয়াংশ ইলেক্টোরাল, অর্থাৎ ২৭০টি। সেই ‘ম্যাজিক ফিগার’ থেকে আর মাত্র ছয়টি ইলেক্টোরাল দূরে আছেন বাইডেন।
সূত্র: দেশ রুপান্তর
আর/০৮:১৪/৫ নভেম্বর









