দক্ষিণ এশিয়া

শিক্ষার্থীদের বিষয়ে পুতিন-মোদির ফোনালাপ

নয়াদিল্লী, ০৩ মার্চ – ইউক্রেনের খারকিভে আটকে পড়া ভারতীয় শিক্ষার্থীদের উদ্ধার করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনে হামলার পর এ নিয়ে দ্বিতীয় বার টেলিফোনে কথা হলো মোদি ও পুতিনের।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি ও রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। বিশেষ করে খারকিভ শহরে, যেখানে বহু ভারতীয় আটকে আছেন।

যেসব এলাকায় যুদ্ধ চলছে, সেখান থেকে ভারতীয়দের নিরাপদে উদ্ধারের বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়।

অন্যদিকে জাতিসংঘের সাধারণ সভায় ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধ করার পক্ষে প্রস্তাব নিয়ে ভোট থেকে বিরত থেকেছে ভারত। প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ১৪১টি। ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল। ৫টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৩ মার্চ


Back to top button
🌐 Read in Your Language