মধ্যপ্রাচ্য

সিরিয়ায় শপিং মলে অগ্নিকাণ্ডে নিহত ৫

দামেস্ক, ০১ মার্চ – সিরিয়ার রাজধানী দামেস্কের একটি শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের প্রাণহানি হয়েছে।

মঙ্গলবার ভোরে দামেস্কের লা মিরাডা শপিং মল ভবনে আগুন লাগে। অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার ডিপার্টমেন্টের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা।

সানার খবরে আরো বলা হয়েছে, এ পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে পাঁচজনের। কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language