মধ্যপ্রাচ্য

ইসরায়েলে করোনার টিকার চতুর্থ ডোজ অনুমোদন

জেরুজালেম, ৩১ ডিসেম্বর – করোনা টিকার চতুর্থ ডোজ অনুমোদন দিয়েছে ইসরায়েল। করোনা ভাইরাসের সর্বোচ্চ মৃত্যুঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এ চতুর্থ ডোজের অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার আল জাজিরা এ খবর জানায়।

এতে বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে টিকার চতুর্থ ডোজ অনুমোদন দেয়া প্রথম দেশ ইসরায়েল।

শুক্রবার সকাল থেকে ইসরায়েলের শেবা মেডিক্যাল সেন্টারে টিকার চতুর্থ ডোজ দেয়া শুরু হয়। প্রাথমিকভাবে হার্ট ও ফুসফুস প্রতিস্থাপন করা রোগীদের ক্ষেত্রে এ টিকা দেয়া হচ্ছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/৩১ ডিসেম্বর ২০২১


Back to top button
🌐 Read in Your Language