রসনা বিলাস

ময়েস্ট ভ্যানিলা কাপ কেক

উপকরণ: ডিম ২টি। ময়দা ১ কাপ। চিনি আধা কাপ। তেল আধা কাপ। টক দই ১ টেবিল-চামচ। ঘন দুধ ২ টেবিল-চামচ। বেইকিং পাউডার ১ চা-চামচ। ভ্যানিলা এসেন্স ২ চা-চামচ। লবণ ১ চিমটি।

পদ্ধতি: শুকনা উপকরণ একসঙ্গে মিশিয়ে চেলে নিন। ডিমের সাদা অংশ খুব ভালো করে ফোম করে নিন।

এবার ডিমের কুসুম ও অন্যান্য উপকরণ দিয়ে বিট করে স্প্যাচুলা বা কাঠের চামচ দিয়ে শুকনা উপকরণ হালকা ভাবে মিশিয়ে নিন। বেশি ঘাটবেন না। মিশে গেলেই হবে।

১৮০ ডিগ্রি সে. প্রি হিট করে ৩০ থেকে ৩৫ মিনিট বেইক করুন। অথবা সব সময় যে তাপমাত্রায় বেইক করেন সেই তাপমাত্রায় তৈরি করুন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language