জাতীয়

নতুন বাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, ৩০ অক্টোবর- রাজধানীর মিরপুরের কল্যাণপুরে নতুনবাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট এক ঘণ্টার বেশি সময় কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও পড়ুন: অশ্লীল নৃত্য ও আপত্তিকর আচরণের প্রতিবাদ করায় হত্যা

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ১০টার দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবুল বাশার ঘটনাস্থল থেকে জানান, ১৩ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখানে ছোট ছোট অনেকগুলো ভাঙারি দোকানসহ বেশ কয়েকটি দোকান আছে। দোকানের পিছনে বসতবাড়িও আছে। তবে কয়টি ঘর বা দোকান পুড়েছে তা আগুন পুরোপুরি নিভলে জানা যাবে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানাতে পারেননি তিনি।

সূত্র: বাংলানিউজ

আর/০৮:১৪/৩০ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language