দক্ষিণ এশিয়া

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় তিন শতাধিক প্রাণহানি

নয়াদিল্লী, ১৭  নভেম্বর – ভারতে দৈনিক কোভিড সংক্রমণ বুধবার থাকল ১০ হাজারের ঘরেই। যদিও তা মঙ্গলবারের তুলনায় বেড়েছে। মঙ্গলবার ৮ হাজারের ঘরে নেমে গিয়েছিল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৯৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩০১ জনের। তার মধ্যে ২১০ জনই কেরেলার। মহারাষ্ট্রে ৩৪, তামিলনাড়ুতে ১৫ এবং পশ্চিমবঙ্গে ১৪ রয়েছে মৃতের সংখ্যা। বাকি সব রাজ্যে ১০-এর কম।

অক্টোবরের শুরু থেকেই ভারতে দৈনিক আক্রান্ত রয়েছে ২০ হাজারের নিচে। দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই সেখানে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ২ হাজার ২৩৮। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৫৫ জন।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language