পুরনো জিন্সকে বানিয়ে নিন নতুন জিন্স

জিন্স সকলেই পরেন। কিন্তু এক শেডের জিন্স আর কতবার পরা যেতে পারে। এক বছর একটা শেড ফ্যাশনে ইন থাকলে, পরের বছরই তা আবার আউট ডেটেড হয়ে যায়। সেক্ষেত্রে জিন্সের প্রতি কিছুটা একঘেয়েমি ভাব চলে আসে। তাই পুরনো জিন্স বেশিরভাগ সময় বাক্সবন্দি হয়ে পরে থাকে ঘরে। তবে এবার থেকে পুরনো জিন্সকে বানিয়ে নিন নতুন জিন্স।
.jpg)
সকলের ঘরে নিশ্চয়ই পুরনো টি-শার্ট কিংবা কাপড় থাকে। সেই কাপড় কেটে বসিয়ে নিতে পারেন আপনার পুরনো জিন্সের উপরে। এই ধরনের জিন্সকে প্যাচি জিন্স বলা হয়। প্যাচি জিন্স পরে তাক লাগিয়ে দিতে পারেন সবাইকে। সবচেয়ে বড় কথা, কোনও ফ্যাশন ডিজাইনার নয়, নিজেই বানিয়ে নিতে পারেন এই জিন্স। শুধু ছোট কয়েকটা রুলস মেনে আজই বানিয়ে ফেলুন আপনার পছন্দের প্যাচি জিন্স।
.jpg)
প্রথমে প্যাচ কোথায় লাগাবেন সেটা ঠিক করে নিন। এমনকী, কী প্যাচ লাগাবেন সেটাও ঠিক করে নিন। তারপর কাটা কাপড়ের উপরে কালার করে, তাকে শেপমতো কেটে নিন। বিভিন্ন ফাঙ্কি ক্যারেকটারের ছবি লাগাতে পারেন। এমনকী, কোনও পশু, পাখি বা স্মাইলির ছবিও লাগিয়ে নিতে পারেন। তবে দেখবেন, সেটা যেন আপনার চরিত্রের সঙ্গে মানানসই হয়। আপনি যদি প্যাচি জিন্সকে স্বাভাবিকভাবে আপনার চরিত্রের সঙ্গে বহন করতে পারেন, তবেই লাগান। এবার শক্ত কোনও জায়গার উপর জিন্স রেখে প্যাচগুলি সেট করে দেখে নিন।
দ্বিতীয়ত, জিন্সের যেখানে প্যাচ লাগাবেন, সেই জায়গায় ৩০ সেকেন্ড আগে ভালোভাবে গরম করে নিন। তারপর প্যাচটিকে জায়গামতো বসিয়ে নিন। এবার প্যাচের উপর হালকা কোনও কাপড় রেখে তার উপর আয়রন করুন। সরাসরি প্যাচের উপর আয়রন করলে প্যাচ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্যাচের উপর কাপড় রেখে গরম করুন।
.jpg)
তৃতীয়ত, প্যাচের উপর কাপড় দিয়ে অন্তত ৯০ সেকেন্ড আয়রন করুন। কিন্তু একভাবে আয়রন রেখে দেবেন না। আয়রনকে সমানে এদিক-ওদিক করুন। যাতে কাপড় পুড়ে না যায়। জামা উল্টে নিয়ে ৪৫-৬০ সেকেন্ডের মতো আয়রন করুন। যাতে কোনওভাবেই না প্যাচ খুলে যেতে পারে। তারপর প্যাচ লেগে গেলে ৫ মিনিটের জন্য ঠান্ডা হতে দিন। এরপর দেখে নিন খুলে যাচ্ছে কিনা। যদি আলগা হয়ে যায়, তা হলে আবার আঠা লাগিয়ে আয়রন করুন।
প্যাচ লেগে যাওয়ার পর আপনার পুরনো জিন্স হয়ে উঠবে ব্র্যান্ড নিউ। শেড যাই হোক না কেন, প্যাচ লাগানোর পর আপনার জিন্স তাক লাগিয়ে দেবে সকলকেই।
এম ইউ









