জাতীয়

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন বিরোধীদলীয় নেতা

ঢাকা, ২৫ অক্টোবর- দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য। আজ গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ মন্তব্য করেন।

বার্তায় তিনি বলেন, বাঙালির রয়েছে হাজার বছরের অসাম্প্রদায়িক চেতনা। এ চেতনাকে ধারণ করে সবার সুখ- শান্তি কামনা এবং সর্বজীবের মঙ্গলার্থে সনাতন ধর্মাবলম্বীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানের মাধ্যমে পালন করে দুর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে হিন্দু সম্প্রদায় এ পূজা করে থাকে।

আরও পড়ুন: করোনায় দেশে আরও ২৩ মৃত্যু, শনাক্ত ১৩০৮

রওশন আরও বলেন, এবারের পূজা একটু ভিন্নভাবে পালিত হচ্ছে। করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। প্রাণঘাতী করোনা প্রতিরোধে নির্দেশনা মেনে এবং নিজে সুস্থ থাকা এবং সবাইকে সুস্থ রাখতে সামাজিক দূরত্ব বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান তিনি।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ২৫ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language