রসনা বিলাস

গাজরের মুখরোচক লাড্ডু (দেখুন ছবিতে)

শবে বরাতের উৎসবে অনেকেই তৈরি করেন গাজরের হালুয়া। এবার একটু ভিন্ন স্বাদের জন্য তৈরি করতে পারেন নারিকেলে গড়ানো গাজরের লাড্ডু। কনডেন্সড মিল্ক ব্যবহার করা হয় বলে তৈরিতে সময় লাগবে বেশ কম। আর যে কোনো হালুয়ার মতো এটাও খেতে পারেন রুটি দিয়ে। চলুন দেখে নিই রেসিপিটি।

উপকরণ
১। ২ কাপ গাজর গ্রেট করা
২। আধা চা চামচ এলাচ গুঁড়ো
৩। ১ টেবিল চামচ ঘি
৪। ২ টেবিল চামচ চিনি
৫। ১ কাপ দুধ
৬। ১০০ গ্রাম বা সিকি কাপ কনডেন্সড মিল্ক
৭। ১ কাপ শুকনো নারিকেল কুনি
৮। আধা কাপ কিসমিস


প্রণালী
১। গাজর গ্রেট করে নিন। একটি সসপ্যানে ১ টেবিল চামচ ঘি গরম করে নিন। এতে এলাচ গুঁড়ো দিন। সুবাস উঠলে এতে গাজর কুচি দিয়ে দিন।

২। মাঝারি আঁচে ৫ মিনিট নেড়ে রান্না করুন গাজর যাতে তা পানি ছেড়ে দেয়। গাজর সেদ্ধ হয়ে পানি শুকিয়ে আসবে।


৩। এরপর এতে দিন চিনি এবং দুধ। আঁচ একটু বাড়িয়ে দিয়ে রান্না করুন দুধ শুকিয়ে যাওয়া পর্যন্ত। গাজর কিছুটা নরম হয়ে আসবে।

৪। দুধ টেনে গেলে এতে সিকি কাপ নারিকেল এবং কনডেন্সড মিল্ক দিয়ে মিশিয়ে নিন। নেড়ে নিন যতক্ষণ না কনডেন্সড মিল্ক শুকিয়ে আসে।

৫। এবার এতে কিসমিস দিয়ে আঁচ বন্ধ করে দিন। ৫ মিনিট একটু ঠান্ডা হতে দিন।

৬। বাকী নারিকেল একটি প্লেটে ছড়িয়ে নিন। গাজরের মিশ্রণ ছোট ছোট বল করে এতে গড়িয়ে নিন।

প্লাস্টিকের বসে করে ১৫-২০ মিনিট ফ্রিজে রাখতে পারেন গাজরের লাড্ডু। এরপর বের করে পরিবেশন করুন।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language