রাজশাহী

রাজশাহী মেডিকেলে আরও ১৮ জনের মৃত্যু

রাজশাহী, ২৮ জুলাই – রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গে ১২ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৮ জনের মধ্যে রাজশাহীর ৬, পাবনার ৭, নাটোর ৩, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে আছেন।

রামেক হাসপাতালের পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫০ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৩ জন।

রামেক হাসপাতালে গত জুন মাসে ৩৫৪ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ২৮ জুলাই


Back to top button
🌐 Read in Your Language