ইসরাইলি দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সিরিয়া
দামেস্ক, ২৬ জুলাই – ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান থেকে আবারও হামলা চালানো হয়েছে সিরিয়ায়।
রোববার ভোরে দামেস্কে চালানো দুটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
সিরিয়ায় নিয়োজিত রুশ বাহিনীর উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল ভ্লাডিম কুলিত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার ভোরে দুটি ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান সিরিঢার আকাশে না ঢুকেই দূর থেকে দামেস্কের দক্ষিণাঞ্চলের জয়নব এলাকায় মিসাইল হামলা চালায়।
এ সময় রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বুক-এমটুইর মাধ্যমে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী ইসরাইলি ক্ষেপণাস্ত্র দুটি আকাশেই ধ্বংস করে দেয়।
উল্লেখ্য, সম্প্রতি সিরিয়ার ওপর হামলা জোরদার করেছে দখলদার ইসরাইল। গত সপ্তাহে দখলকৃত গোলান মালভূমি থেকে ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইল।এর মধ্যে সাতটি আকাশেই ধ্বংস করে সিরিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
তথ্যসূত্র: যুগান্তর
এস সি/ ২৬ জুলাই









