দাড়ির যত্ন করছেন তো!

দাড়ি রাখালে সবসময় পকেটে রাখুন দাড়ির আলাদা বিশেষ চিরুনি।
অনেকেই চুল আঁচড়ানোর চিরুনিতেই দাড়ি আঁচড়ান। তবে মনে রাখতে হবে চুল ও দাড়ির চরিত্র আলাদা। তাই চিরুনিও আলাদা রাখুন।
একই ভাবে চুলের ট্রিমার দাড়ির জন্য ব্যবহার করবেন না। দাড়ির ছাঁট ঠিক রাখতে ব্যবহার করুন বিয়ার্ড ট্রিমার। দাড়ির যত্নের জন্য নানা রকম ছোট ট্রিমার পাওয়া যায় বাজারে। আর যারা রেজার ব্যবহার করেন, তারা সব সময় সেতাকে পরিষ্কার ও দূষণমুক্ত রাখুন। নইলে সংক্রমণের ভয় থাকে। সেলুনে ব্যবহার্য জিনিসের প্রতিও নজর রাখুন।
কোনো নতুন স্টাইল করতে চাইলে দাড়ি গজানোর পরেই তাকে ট্রিমিং করবেন না। সময় নিন, একটু বড় হোক দাড়ি, তার পর স্টাইলের সিদ্ধান্ত নিন। কারণ, সব দাড়ির চুলের আকার সমান নয়। তাই আগে একটু বাড়তে দিন, নইলে স্টাইল করতে গেলে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে।
চুল রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে দাড়িও রং করেন না কি? তা হলে সে স্বভাব বদলান। গোঁফ-দাড়িতে চুল রঙের কেমিক্যাল দিলে তা কোনও ভাবে খাওয়ার সময় পেটে গেলে তা থেকে ক্যানসার পর্যন্ত হতে পারে।
দাড়ির জন্য চিরুনির মতোই মেলে আলাদা শ্যাম্পুও। এমনকি, আলাদা তেলও। তা দাড়িকে মোলায়েম রাখে। দাড়ির যত্নে সে সব কাজে লাগান। এত কিছু আলাদা করে ব্যবহারের ঝক্কি সামলাতে না পারলে, অন্তত শ্যাম্পুর পর দাড়িতেও কন্ডিশনার লাগান মনে করে।
এম ইউ









