এশিয়া

চীনের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইন-ফা

বেইজিং, ২৫ জুলাই – ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে চীনের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ইন-ফা। সতর্কতা হিসেবে দেশটির রেল ও বিমান চলাচল, সামুদ্রিক বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সাগরে থাকা জাহাজগুলোকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার চীনা সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

রোববার রাতে সাংহাইয়ের কাছাকাছি অবস্থিত ঝিজিয়াং প্রদেশে উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানার কথা। ঘণ্টায় এর বাতাসের গতিবেগ ১৫৫ কিলোমিটার থাকলেও তা বেড়ে ১৯১ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এটি ইতোমধ্যে তাইওয়ানের উত্তর-পশ্চিমাঞ্চলের পথে রয়েছে। সেখানে ঝড়ের প্রভাবে উঁচু ঢেউ ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিনহুয়া জানিয়েছে, ঝিজিয়াংয়ের সব স্কুল, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ তৃতীয় মাত্রার সতর্কতা জারি করেছে। ওই অঞ্চলে যাতায়াতকারী শতাধিক ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

সাংহাই কর্তৃপক্ষ বেশ কয়েকটি সরকারি পার্ক ও জাদুঘর বন্ধ করে দিয়েছে। স্থানীয়দের বাড়ির বাইরে বড় ধরনের জমায়েত না করার নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: রাইজিং বিডি
এস সি/ ২৫ জুলাই


Back to top button
🌐 Read in Your Language