এশিয়া
চীনের জিলিন প্রদেশে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু

বেইজিং, ২৫ জুলাই- চীনের জিলিন প্রদেশের একটি গুদামে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হন অন্তত ১২ জন।

বেইজিং, ২৫ জুলাই- চীনের জিলিন প্রদেশের একটি গুদামে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হন অন্তত ১২ জন।
স্থানীয় সময় শনিবার বিকালে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশটির শহর চাংচুনের একটি গুদামে ভয়াবহ আগুন লাগে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমলকল বাহিনীর সদস্যরা। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে পুড়ে এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যাম সিনহুয়া। গুরুতর দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসকরা। অগ্নিকাণ্ডের কারণ জানা না গেলেও তদন্ত নেমেছে কর্তৃপক্ষ।
গত জুনে একটি মার্শাল আর্ট স্কুলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৮ জন নিহত হন। নিহতদের মধ্যে বেশির ভাগই ছিল শিক্ষার্থী।
সূত্রঃ বাংলা ট্রিবিউন
আর আই