দিনাজপুর

দিনাজপুরে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

দিনাজপুর, ২৪ জুলাই- শনাক্তের সাথে দিনাজপুরে বেড়েছে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর সদরের একজন এবং বিরলের একজনের মৃত্যু হয়েছে। মৃত উভয়ের বয়স ৭০ বছর।

এ নিয়ে জেলায় করোনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২২৫ জনে। তবে একই সময়ে করোনা উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলায় ১০৮টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৪.৭৪ শতাংশ। শনিবার (২৪ জুলাই) দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দিনাজপুর জেলায় হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ২২৩ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী ১১৯ জনসহ করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৩১ জন। বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগী রয়েছেন ১ হাজার ৩৩৫ জন।

উল্লেখ্য, দিনাজপুরে করোনা আক্রান্ত ৪৪ জনসহ দিনাজপুর জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৭০৩জন, নতুন ৮৯ জনসহ জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ১৪৩ জন। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ২২৫ জনের।

সূত্রঃ বিডি-প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language