রাজশাহী

রাজশাহী মেডিকেলের করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু

রাজশাহী, ২৪ জুলাই- রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৭ জন ও উপসর্গে ৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১১ জনের মধ্যে রাজশাহীর ৬, পাবনা ২ এবং নাটোর, কুষ্টিয়া ও নওগাঁর একজন করে আছেন।

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫৭ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড  শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪১৯ জন।

এছাড়া গত জুনে ৩৫৪ জনের মৃত্যু হয়েছে।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language