দক্ষিণ এশিয়া

পাকিস্তানে করোনা শনাক্ত ১০ লাখ ছাড়াল; মৃত্যু ২২ হাজার ৯৩৯

ইসলামাবাদ, ২৩ জুলাই- পাকিস্তানে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৪২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় সংক্রমিতের পরিমাণ ১০ লাখ ছাড়িয়েছে।

এনসিওসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ২৫ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে এক হাজার ৪২৫ জন শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ শতাংশের নিচে। সংক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত শনাক্তের হার ৫ দশমিক ৬৫ শতাংশ। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের পরিমাণ দাঁড়াল ১০ লাখ ৩৪ জনে।

তারা আরও জানায়, পাকিস্তানে শনাক্তের পরিমাণ ৯ লাখ অতিক্রম করার দুই মাস পর ১০ লাখ ছাড়াল। এছাড়াও দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ হাজার ৯৩৯ জনের।

এছাড়াও পাকিস্তানে এখন পর্যন্ত মহামারি থেকে সুস্থ হয়েছে ৯ লাখ ২৩ হাজার ৪৭২ জন। বর্তমানে সক্রিয় রোগী হিসেবে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৫৩ হাজার ৬২৩ জন।

সূত্রঃ জাগো নিউজ

আর আই


Back to top button
🌐 Read in Your Language