ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬, শনাক্ত ২৭

ঠাকুরগাঁও, ২২ জুলাই- ঠাকুরগাঁওয়ে গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৪৬ জনে দাঁড়াল। এছাড়া নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ২৭ জন। এনিয়ে এখন পর্যন্ত ৫ হাজার ৩১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, গেল ২৪ ঘণ্টায় জেলায় ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় ছয়জনের মৃত্যু হয়েছে।

সূত্রঃ  আরটিভি

আর আই


Back to top button
🌐 Read in Your Language