ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৯৩ জন

ঠাকুরগাঁও, ১৮ জুলাই- দুইদিন বিরতির পর আবারও করোনায় মৃত্যু দেখলো ঠাকুরগাঁও। জেলায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২ জনের এবং আক্রান্তের মিছিলে যোগ হয়েছে আরও ৯৩ জন। জেলা সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

আজ রোববার সকালে জেলা সিভিল সার্জনের দেয়া তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- সদর উপজেলায় ৫০ বছর বয়সী এক নারী ও ৬০ বছর বয়সী এক পুরুষ।

এছাড়া ৩৩০ জনের নমুনা পরীক্ষার পর জেলায় নতুন করে আরও ৯৩ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৫৫ জন, পীরগঞ্জে ১৬ জন, রাণীশংকৈলে ১৫ জন, বালিয়াডাঙ্গীতে ৪ জন ও হরিপুরে ৩ জন। আক্রান্তের আনুপাতিক হার ৩১ দশমিক ৩৭ ভাগ।

এ নিয়ে জেলায় মোট শনাক্ত ৫ হাজার ১৩৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০৬ জন, এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৫০৭ জন।

সূত্রঃ একুশে

আর আই


Back to top button
🌐 Read in Your Language