ফ্যাশন

রঙিন চুলের বিশেষ যত্ন

চুলে রঙ এখন ট্রেন্ডে দাঁড়িয়েছে। অনেকে ফ্যাশনের জন্য চুলে রঙ করেন। কেউবার পাকা চুল ঢাকতে চুলে রঙ করেন। উপলক্ষটা যাই হোক, রঙিন চুলের জন্য চাই বাড়তি যত্ন। নইলে চুলের রঙ বেশি দিন টিকবে না।

বিউটিশিয়ানদের মতে, রঙিন চুলের জন্য এক ধরনের বিশেষ শ্যাম্পু পাওয়া যায়। কেনার সময় তাই সতর্ক থাকুন। দেখে নিন, যে শ্যাম্পু কিনছেন তা রঙ করা চুলে ব্যবহারের উপযোগী কি না। ঘন ঘন শ্যাম্পু করার বদভ্যাসও ত্যাগ করুন।

পানির ক্লোরিন চুলের রঙ নষ্ট করে। তাই চুল ধোওয়ার সময় পরিশুদ্ধ পানি ব্যবহার করুন। তবে গরম পানি দিয়ে চুল ধোবেন না। এতে চুলের কিউটকলের ক্ষতি হয়। মাথার ত্বকেরও ক্ষতি হয়। চেষ্টা করুন সালফারবিহীন শ্যাম্পু ব্যবহার করতে।

আরও পড়ুন ::

চুল রঙ করার পর রোদ লাগাবেন না মাথায়। যখনই বাইরে বেরবেন স্কার্ফ বা ওড়না দিয়ে ঢেকে রাখুন চুল। বৃষ্টির জল থেকেও বাঁচান চুল।

যারা সাঁতার কাটেন, তারা চুলে তেল মেখে চুল বেঁধে পানিতে নামুন। চুলে যত কম পানি লাগাবেন, তত ভাল।

শ্যাম্পুর পর কন্ডিশনার লাগান? চুলের রঙ ধরে রাখতে চাইলে নিয়মটা উল্টে নিন। কন্ডিশনার লাগানোর পর করুন শ্যাম্পু।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language