খুলনা

খুলনায় একদিনে করোনায় ৩২ জনের মৃত্যু

খুলনা, ১৬ জুলাই- খুলনা বিভাগে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। এ সময়ে বিভাগে ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৯৭ জনের। এর আগে বৃহস্পতিবার (১৫ জুলাই) বিভাগে ৪৭ জনের মৃত্যু ও ১ হাজার ৬৩৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। এদিকে বিভাগে অদৃশ্য এই ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৫০ হাজার মানুষ। আজ শুক্রবার (১৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে খুলনায় জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ৭ জন, যশোর ও মেহেরপুরে ৪ জন করে, নড়াইলে ৩ জন, বাগেরহাটে ও ঝিনাইদহে দু’জন করে এবং চুয়াডাঙ্গা একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৯ হাজার ৫৩৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮০৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ৭১১ জন।

সূত্রঃ বিডি২৪লাইভ

আর আই


Back to top button
🌐 Read in Your Language