ইউরোপ
লকডাউন বিধি ভঙ্গের জরিমানার অর্থ ফেরত পাবেন স্পেনের জনগণ

মাদ্রিদ, ১৫ জুলাই – স্পেনের উচ্চ আদালত রায় দিয়েছে যে করোনভাইরাস ঠেকাতে গতবছরের কঠোর লকডাউনটি অসাংবিধানিক ছিল। নতুন এই রায়ের ফলে যারা লকডাউন বিধি ভঙ্গের দায়ে জরিমানা গুনেছেন তারা তা ফেরত পেতে যাচ্ছেন।
বুধবার (১৪ জুলাই) আন্তর্জাতিক সংবাধমাধ্যম এ তথ্য জানিয়েছে।
তবে, আদালত জানিয়েছে, জরিমানা ফেরত দেবার পর জনসাধারণ এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো সরকারের বিরুদ্ধে এ বিষয়ে পাল্টা মামলা করতে পারবে না।
গতবছরের ১৪ মার্চ, করোনার বিস্তার ঠেকাতে দেশটির সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করে কঠোর লকডাউন আরোপ করেছিল।
২০২০ সালের সেসময় স্পেনে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা এতো বেড়ে যায় যে হাসপাতালগুলো রোগীতে ভরে যায়। এ পর্যন্ত দেশটিতে ৮১ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ এ প্রাণ হারিয়েছে।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৫ জুলাই









