নাটোর
নাটোরে করোনায় আরও ৮ জনের মৃত্যু; শনাক্ত ৯৪

নাটোর, ১৩ জুলাই- নাটোরে গত ২৪ ঘন্টায় ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯৩ জনের। সংক্রমনের হার ৩২.০৮ শতাংশ। এদিকে গত ২৪ ঘন্টায় নাটোর সদর হাসপাতালে করোনায় মারা গেছে ৮ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরো ২ জন। এ নিয়ে করোনায় জেলায় মোট মৃত্যু ৮৭ জন।
করোনা ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালের ভর্তি আছেন ৮৭ জন। এদিকে ২য় দফায় সর্বাধিক কঠোর লকডাউন চললেও জীবিকার কারণে বাড়ি থেকে বের হয়ে আসছে অনেকেই। নিম্ন আয়ের মানুষজন বলছেন তারা পেটের তাগিদে সরকারি নির্দেশনা অমান্য করে বাহিরে বের হতে বাধ্য হয়েছেন।
লকডাউন সফল করতে জেলা ও পুলিশ প্রশাসনের সদস্যরা মাঠে রয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে রয়েছেন সেনা বাহিনীর সদস্যরা।
সূত্রঃ বিডি প্রতিদিন
আর আই









