রূপচর্চা

সহজ ৪টি প্রাকৃতিক উপায়ে ঘরে করে ফেলুন হেয়ার হাইলাইটার

বর্তমান তরুণ তরুণীদের মধ্যে হেয়ার হাইলাইট বেশ জনপ্রিয়। মাথার মাঝের কিছু চুল গোছা করে পছন্দের কোন রঙে  রাঙিয়ে নেওয়াকে হেয়ার হাইলাইট বলে। সাধারণত এই কাজটি পার্লারে গিয়ে করা হয়ে থাকে। তবে পার্লারে চুল হাইলাইট করার জন্য নানা কেমিক্যাল পণ্য ব্যবহার করা হয়। এতে চুলের অনেক ক্ষতি হয়ে থাকে। চুলের ক্ষতি হওয়ার ভয়ে অনেকেই হেয়ার হাইলাইট করতে চান না। কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে হেয়ার হাইলাইট করার যায়। আসুন এমন কিছু প্রাকৃতিক উপায় জেনে নেওয়া যাক।

১। মধু এবং ভিনেগার
২ কাপ ভিনেগার, ১ কাপ বিশুদ্ধ মধু, ১ টেবিল চামচ বিশুদ্ধ অলিভ অয়েল, ১ টেবিল চামচ দারুচিনি অথবা এলাচ গুঁড়ো(আপনার যেটি পছন্দ)। সবগুলো উপাদান ভাল করে মিশিয়ে নিন। এবার একটি ব্রাশ অথবা চিরুনি দিয়ে যে চুলগুলো হাইলাইট করতে চাচ্ছেন, সেখানে এই মিশ্রণটি লাগিয়ে নিন। একটি প্ল্যাস্টিকের ব্যাগ অথবা তোয়ালে দিয়ে চুলগুলো পেঁচিয়ে রাখুন। এটি সারা রাত চুলে রাখুন। হাইলাইট করার জন্য সাধারণত রোদে বসে থাকতে হয়, কিন্তু এই মিশ্রণটি ব্যবহার করলে রোদে বসার প্রয়োজন নেই। মধু হাইড্রোজেন পারক্সাইডের মতো চুলের রং পরিবর্তন করে থাকে।

২। লেবু
সবচেয়ে সস্তা এবং সহজলভ্য হেয়ার লাইটার হল লেবু। একটি পাত্রে সম পরিমাণে লেবুর রস এবং পানি মিশিয়ে নিন। এবার চুলের গোছা আলদা করে নিয়ে চুলে লাগিয়ে নিন। তারপর প্ল্যাস্টিকের প্যাকেট অথবা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে চুল ঢেকে রোদে বসে থাকুন। চুল শুকিয়ে গেলে শ্যাম্পু করে ফেলুন। এভাবে ২-৩ বার করুন। দেখবেন চুলে একটি সুন্দর রং চলে এসেছে।

৩। চা
ক্যামোমাইল টি ব্যাগ চুল হাইলাইট করতে বেশ কার্যকর। ক্যামোমাইল টি ব্যাগ ছাড়া আপনি রং চা ব্যবহার করতে পারেন। ১০ মিনিট টি ব্যাগ দিয়ে পানি ফুটিয়ে নিন। টি ব্যাগ থেকে রং ছড়ালে এই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এভাবে ১৫ মিনিট রাখুন। এভাবে ২ থেকে ৩ বার করুন। তারপর চুল শ্যাম্পু করে ফেলুন।

৪। দারুচিনি
কন্ডিশনার এবং দারুচিনির গুঁড়ো মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি উপর থেকে নিচে লাগিয়ে নিন। একটি চিরুণী দিয়ে চুল ভাল করে আঁচড়িয়ে নিন। তারপর চুলগুলো খোঁপা করে নিন। শাওয়ার ক্যাপ অথবা প্লাস্টিকে ব্যাগ দিয়ে চুল পেঁচিয়ে সারারাত রাখুন। সকালে শ্যাম্পু করে ফেলুন। আর দেখুন চুল কি সুন্দর রং হয়ে গেছে।

এস সি


Back to top button
🌐 Read in Your Language