এশিয়া

তাজিকিস্তানে ভূমিকম্পে পাঁচ জনের মৃত্যু

দোশাম্বে, ১০ জুলাই- মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে ভূমিকম্পে পাঁচ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে দেশটির পূর্বাঞ্চলীয় রাশত জেলায় রিখটার স্কেলে পাঁচ দশমিক নয় মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সেসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, রাশত শহর থেকে ২৭ কিলোমিটার পূর্বে ভূমির ৪০ কিলোমিটার গভীর থেকে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। ভূমিকম্পের তীব্রতা ১৬৫ কিলোমিটার দূরে রাজধানী দুশানুবেতে অনুভূত হয়।

তাজিকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা খোভারে বলা হয়, স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক কমিটি জানিয়েছে, ভূমিকম্পে ডজনের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই কমিটি আরো জানায়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তাজিকাবাদ জেলার তিনটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভূমিকম্পের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ইমাম আলী রহমান তদন্তের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত এক কমিশনকে নির্দেশ দিয়েছেন।

তথ্যসূত্র: আরটিভি
এস সি/ ১০ জুলাই


Back to top button
🌐 Read in Your Language